• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জ জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: বীরগঞ্জে জাতীয় পার্টির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক কাউন্সিলে উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান মিজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব দেলওয়ার হোসেন, কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আহম্মেদ শফি রুবেল।
উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল ইসলাম মিলনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এ্যাড. মোঃ নুরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. মোঃ জুলফিকার হোসেন, হাসান মোঃ নিজামুদ্দৌলা মতি, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা গনতন্ত্র রক্ষার জন্য ৫ জানুয়ারী নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম বলেই আজ দেশে গনতন্ত্র রক্ষা পেয়েছে এবং আওয়ামীলীগ সরকার গঠন করতে সক্ষম হয়েছে। জাতীয় পার্টি ছাড়া আওয়ামীলীগ কোনভাবেই ক্ষমতায় আসতে পারতোনা। তারাই আজকে জাতীয় পার্টির সাথে বিমাতা সূলভ আচরন করছে। আগামী দিনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে হাসান মোঃ নিজামুদ্দৌলা মতিকে সভাপতি ও মোঃ শাহিনুর ইসলামকে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা জাতীয় পার্টি কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ