• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকার মিষ্টি এবার ভারতীয় সিনেমায়

নওশাদ আনসারী: ঢাকার নবাগত চিত্রনায়িকা তিনি। এরই মধ্যে ২টি বাংলা ছবি মুক্তি পেয়েছে তার। বাংলার অভিনয় জগতে কুড়িয়েছেন অনেক সুনাম। ঢাকার সেই নবাগত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের অভিষেক হল এবার ভারতীয় ভোজপুরি সিনেমায়।
বাংলায় ‘লাভ স্টোরি’ ও ‘চিনি বিবি’ সিনেমায় সুনাম কুড়ানো নবাগত মিষ্টি জান্নাত ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সোহম এর বিপরীতে করছেন ‘আমার প্রেম তুমি’ ও ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় অভিনয়ের কথা রয়েছে ‘তুই আমার রানী’নামের আরেক সিনেমার।
কিন্তু সব খবর ছাপিয়ে মিষ্টি এবার অভিনয় করলেন ভারতীয় ভোজপুরি ছবিতে। সত্যপ্রকাশের পরিচালনায় ‘রংবাজ খিলাড়ি’ নামে এই সিনেমাটির শুটিংয়ে চলতি মাসেই থাইল্যান্ডে টানা ১৫ দিন শুটিংয়ে অংশ নেন মিষ্টি জান্নাত। মিষ্টির বিপরীতে আছেন রাকেশ ও বান্টি ব্যানার্জি।
সিসিনিউজ এর সাথে আলাপ কালে ইনবক্সে মিষ্টি জান্নাত বলেন, ভোজপুরি সিনেমার অভিজ্ঞতা বোঝানোর মত নয়। কাজ করার সময় সেটে দুঃসাহসিক কাজ বলে আমার মনে হয়েছে। হিন্দি ভাষায় কাজ বুঝে নেওয়ার পর সুন্দরভাবেই চিত্রায়িত হচ্ছে সিনেমাটি। অনেক কিছু শিখতে পেরেছি। সিনেমার পরিচালক, সহপাঠি সহ সবাই অনেক মিশুক।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমা দিয়ে ঢাকার চলচ্চিত্রে আগমন ঘটে হালের হার্টথ্রব নায়িকা মিষ্টি জান্নাতের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ