• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

অর্থ আত্মসাত: সোনালী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া: সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির আখাউড়া শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মোতাহার হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুরে দুদক কুমিল্লা অঞ্চলের উপপরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল মোতাহার হোসেন মোল্লাকে সোনালী ব্যাংক আখাউড়া শাখা থেকে গ্রেফতার করে। মোতাহার হোসেন মোল্লার বাড়ি আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের টনকী গ্রামে।
মামলার বরাত দিয়ে দুদক কুমিল্লা অঞ্চলের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখায় কর্মরত থাকাকালীন মোতাহার হোসেন মোল্লা পেনশনকারীদের প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন।
অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ১২ অক্টোবর মোতাহারের নামে কুমিল্লা অঞ্চলের পরিচালক নূরুল হুদা বাদী হয়ে দুদকে মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ