• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে মাদকবিরোধী অভিযান ও প্রচারণার সমাপনী অনুষ্ঠান

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস জানুয়ারী ২০১৭-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৩১ জানুয়ারী) ১১টায় ইমাম প্রশিক্ষণ একাডেমী, ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস আয়োজিত “সমাজে অবৈধ মাদকের বিস্তার রোধ ও ক্ষতি-হ্রাসে মুসলিম ধর্মীয় নেতা এবং ইমামদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মো. হামিদুল আলম। ইমাম প্রশিক্ষণ একাডেমী’র উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম, ইফাদি’র উপ-পরিচালক সৈয়দ মো. আবু তাহের, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল মান্নাফ কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মো. গোলাম রব্বানী।
প্রধান অতিথি দিনাজপুর পুলিশ সুপার মো. হামিদুল আলম বলেন, শিক্ষার্থীরা যেমন শিক্ষকের কথা শোনে ও মানে ঠিক তেমনি আপনারা ধর্মীয় নেতা আপনাদের কথা মানুষ মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের কথা বিশ্বাস করে ও মানে। তাই সমাজে অবৈধ মাদকের বিস্তার রোধ ও ক্ষতি-হ্রাসে মুসলিম ধর্মীয় নেতা এবং ইমামদের ভূমিকা সবচেয়ে বেশি। এ জন্য ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আইনের আওতায় হোক বা সামাজিক আন্দোলনের মাধ্যমে হোক মাদককে অবশ্যই নির্মূল করতে হবে।

সনাকে‘র মতবিনিময়
দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়ন সর্বপরি পরিষদের বর্তমান কার্যক্রম ও উন্নয়ন ভাবনা বিষয়ে চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্যদের সাথে সনাকে‘র মতবিনিময় সভা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় সনাক সদস্য তারিকুজ্জামান’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শেখপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাবুল আখতার, সনাক সদস্য অধ্যক্ষ হাজেরা হাসান প্রমূখ।
সভায় ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা, জবাবদিহিতা সৃষ্টি, ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নয়ন, ইউনিয়ন পরিষদের বর্তমান অবস্থা, পরিষদে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় সুবিধাভোগী নির্বাচন, চলমান ভিজিডি নির্বাচনে অসংগতিসমুহ বিষয়ে আলোচনা, পরিষদ কর্তৃক নারী উন্ন্য়নে বাজেট বৃদ্ধি, বিভিন্ন প্রকল্পের তালিকা ও বাজেট জনসস্মুখে প্রকাশ, ষ্টান্ডিং কমিটিগুলি কার্যকরকরণ সর্বোপরি  ইউনিয়ন পরিষদ কর্তৃক উন্নয়নে গৃহীত পদক্ষেপ বিষয়ে আলোচনা হয়।
পরিষদ চেয়ারম্যান মোঃ বাবুল আখতার ইউনিয়ন পরিষদের যাবতীয় তথ্য উন্মুক্ত করতে এবং জনগনকে নিয়েই কাজ করতে আগ্রহী বলে উল্লেখ করেন। দুর্নীতির বিরুদ্ধে সনাকের বিভিন্ন  কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস  দেন তিনি। তিনি সচেতন নাগরিক কমিটি কর্তৃক পরিচালিত বিভিন্ন কার্যক্রমকে ইউনিয়ন পরিষদের কাজে শক্তি মনে করে বলেন, সনাকে‘র কার্যক্রমে পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে সভাকে আশ্বস্ত করেন।
সভায় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সচিব, সনাক সদস্য ও সনাকের ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ
দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বাঙ্গীবেচা-মাঝাডাঙ্গা-দহগ্রাম এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মুখপাত্র প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কারপ্রাপ্ত শিশু সংগঠক মনিরুজ্জামান জুয়েল।
এ সময় দাতা সংস্থা শামসুদ্দীন-গোলেজান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. বজলুর রশীদ, এফপিএবি দিনাজপুর জেলা কর্মকর্তা কামরুজ্জামান উজ্বল, পূণর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবু বক্কর, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেল, সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটন, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার ঘোষ, সদস্য জয়ন্ত ঘোষ, আবুল কালাম আজাদ, রীনা, মখলেছার রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ