• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রাম সীমান্ত থেকে ২৭টি ভারতীয় গরু আটক

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের শালঝাড় ও ধলডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ২৭ টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব গরু আটক করা হয়।
বিজিবি জানায়, ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯টি ভারতীয় গরু আটক করে বিজিবি। শালঝোড় বিওপির নায়েক মোঃ রেজাউল করিমের নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে মেইন পিলার ৯৮৮ এর ২ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর শালঝোড় নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরে ১জন লোক পায়ে হেঁটে গরুগুলি নিয়ে টহলদলের নিকটবর্তী হলে টহলদলকে দেখা মাত্রই গরু ছেড়ে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহলদল মালিকবিহীন অবস্থায় ১৯টি গরু জব্দ করে। আটককৃত গরুগুলির সিজার মূল্য ৬ লাখ ৬৫ হাজার টাকা।
অপরদিকে ধলডাঙ্গা বিওপির নায়েক মোঃ আব্দুল হান্নান এর নেতৃত্বে মঙ্গলবার দুপুর ১২টায় মেইন পিলার ৯৯৭ এর ৪ এস হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছাট গোপালপুর নামক স্থান হতে ৮টি গরু আটক করে। আটককৃত গরুর সিজার মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন বলেন, আটককৃত গরুগুলি কাস্টমসের প্রতিনিধির উপস্থিতিতে নিলামের কার্যক্রম গ্রহণ করা হবে।

মানববন্ধন
কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যাবস্থাপনার প্রতিবাদে এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডিসি সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার সর্বস্তরের জনগন অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা খন্দকার ছামসুল আলম, আজিজুর রহমান, বণিক সমিতির সভাপতি প্রদিপ কুমার সাহা, কবি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রভাষক এমআর ফেরদৌস, আক্তারুজ্জামান, রৌমারী প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক রাজু প্রমূখ।
বক্তারা বলেন, অনতি বিলম্বে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, এ্যাম্বুলেন্স, ওষুধপত্র, অক্সিজেন ও এক্স-রে মেশিন মেরামত করে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত এখানকার প্রায় সাড়ে ৩ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। তা না হলে আগামিতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সড়ক দুর্ঘটনায় নিহত-২
কুড়িগ্রাম সদরের দাসেরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ ২জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী সিকদার পরিবহণ নামে একটি নৈশ কোচ জেলা শহরের দাসেরহাটের হেনাজেরতল এলাকায় একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটর সাইকেল আরোহী উৎপল ছিটকে পড়ে কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় মোটর সাইকেল চালক সুমন কুমার দাস গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজে ভর্তি করে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুমন কুমার দাস কুড়িগ্রাম সরকারি কলেজের রসায়ন প্রথম বর্ষের ছাত্র।
নিহত উৎপলের বাড়ি জেলার ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে এবং কলেজ ছাত্র সুমন কুমার দাসের বাড়ি রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের দাসপাড়া গ্রামে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মো. রওশন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ড্রাইভারকে আটক করা না গেলেও ঘাতক নৈশকোচটি থানায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ