• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা : নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আছাদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক বিবৃতিতে তিনি অ্যাডভোকেট আছাদুজ্জামানের রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এক শোক বিবৃতিতে নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আছাদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ বুধবার ভোর সাড়ে ৫টায় অ্যাডভোকেট আছাদুজ্জামান ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আছর নরসিংদীর মোসলেউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে মরহুম অ্যাডভোকেট আছাদুজ্জামানের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হবে।
বাংলাদেশ আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ