• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন

ঢাকা: ভাষার মাসের শুরুর দিনে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা-২০১৭ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে উদ্বোধনের পর বাঙালির প্রাণের এ মেলার দ্বার খুললো।
গ্রন্থমেলার পাশাপাশি বাংলা একাডেমির আয়োজনে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এর পরই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান নতুন নতুন বইয়ের পসরায় রঙিন হয়ে উঠলো।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি অতিথিদের মধ্যে চীনের গবেষক ও রবীন্দ্র-অনুবাদক ডং ইউ চেন, অস্ট্রিয়ার মেনফ্রেড কোবো, পুয়ের্তোরিকোর লুস মারিয়া লোপেজ, ভারতের চিন্ময় গুহ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের বই পড়ার চর্চা বাড়ানোর পরামর্শ দিয়ে উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বই পড়লে জ্ঞান বাড়ে। অনেক কিছু ভুলে থাকা যায়।
তিনি বলেন, সাহিত্য চর্চার মধ্য দিয়ে ছেলে-মেয়েদের বিপথ থেকে রক্ষা করা যায়। তাই ছোটবেলা থেকেই তাদের হাতে বই তুলে দিতে হবে।
গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৬ প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয় বাংলা একাডেমি প্রকাশিত দুটি গ্রন্থ। গ্রন্থ দুটি হচ্ছে- মীর মশাররফ হোসেনের অমর সৃষ্টি ‘বিষাদ সিন্ধু’র ফকরুল আলমকৃত ইংরেজি অনুবাদ ‘ওশন অব সরো’, হারুন-অর-রশিদ রচিত ‘মূলধারার রাজনীতি : বাংলাদেশ আওয়ামী লীগ কাউন্সিল ১৯৪৯-২০১৬’, জার্মানি থেকে প্রকাশিত ‘হানড্রেড পয়েমস ফ্রম বাংলাদেশ’ এবং ক্রিস্টিয়ান কার্লসন অনূদিত সুইডিশ ভাষায় বাংলাদেশের কবিদের কবিতা সংকলন ‘বেঙ্গল ইসকা মলন’ (বাংলার মেঘ)।
উদ্বোধন শেষে গ্রন্থমেলা পরিদর্শন করেন শেখ হাসিনা।
সেই সাথে বইপ্রেমি তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষের ঢল নেমেছে মেলা প্রাঙ্গণে। আর বালা একাডেমিতে এ প্রাণের উচ্ছ্বাস থাকবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ