• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবিতে ইসলাম অবমাননাকর ছবি ফেসবুকে: আটক ১

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, পাঁচবিবি: জয়পুরহাটের পাঁচবিবিতে মক্কা শরীফের ছবির উপর হুনুমানের মুর্তি রেখে ফেসবুকে পোষ্ট করার অভিযোগে সুজন কুমার মহন্ত নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ। এ ঘটনার পরপরই আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রেপ্তারকৃত যুবকের বাড়ি, উপজেলার সকল মন্দির প্রাঙ্গন ও গুরুত্বপুর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পাঁচবিবি পৌর শহরের কাদের পাড়া মহল্লার শ্রী তারাপদ মহন্ত নামে এক মুদি দোকানীর ছেলে শ্রী সুজন কুমার মহন্তের নামে খোলা ফেসবুক আইডি থেকে ওই অবমানাকর ছবিটি পোষ্ট করা হয়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হলে বুধবার গভীর রাতে ওই যুবকের বাড়ি থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়। সুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ