• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে এসএসসি পরীক্ষা দিতে পারেনি ৩ পরীক্ষার্থী

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: সোনাপুকুর সুরভী উচ্চ বিদ্যালয়ের তিন পরীক্ষার্থী প্রধান শিক্ষকের গাফিলতির কারনে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারলোনা। প্রবেশ পত্র হাতে না পাওয়ায় তারা পরীক্ষা দিতে পারেনি বলে জানা গেছে। এ ঘটনার বিচার চেয়ে বৃহস্পতিবার  দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের শফিউজ্জামান নামের এক ছাত্র। অভিযোগকারী ছাত্র শফিউজ্জামান জানান, তার বাবা একজন হতদরিদ্র মানুষ।
নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে ৪ হাজার টাকা দিয়ে ফরম পুরন করে। হঠাৎ করে বুধবার রাত ১টার দিকে প্রধান শিক্ষক তার বাসায় এসে বলেন, শফিউজ্জামান, মাসুদ ও অজ্ঞাত এক ছাত্রীর প্রবেশ পত্র আসেনি। তোমাদের তিন জনের পরীক্ষা এ বছর পরীক্ষা দেওয়া হবে না। আগামী বছরের জন্য প্রস্তুতি নাও। এ কথা শুনেই সে কান্নায় ভেঙ্গে পড়েন। প্রবেশ পত্র না আসার কারন জানতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও অফিস সহকারী আক্তারুজ্জামানকে একাধিকবার ফোন দিলেও তাদের দুজনার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান বলেন, পরীক্ষা দিতে না পারা ছাত্র-ছাত্রীদের অভিযোগ পেযেছি।
ফরম পুরনের টাকা নিয়েও প্রবেশ পত্র না আসা দুঃখ জনক ঘটনা। তা ছাড়াও প্রধান শিক্ষক আগে থেকে পদক্ষেপ না নিয়ে হঠাৎ করে পরীক্ষার পূর্বরাতে প্রবেশ পত্র না আসার কথা শিক্ষার্থীদের জানানোয় তারা মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে। তাদের একটি বছর নষ্ট হয়ে গেল।  এব্যাপারে তদন্ত করে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ