• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মালবাহী ট্রাকের চাপায় নিহত ৭

সিসি নিউজ: খাগড়াছড়িতে মালবাহী ট্রাকচাপায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। তবে দুজনের অবস্থা গুরুতর। শুক্রবার বেলা ১১টার দিকে আলুটিলা পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পর্যটন এলাকার সড়কের পাশের অস্থায়ী দোকানঘরে মালবাহী ট্রাকটি উঠে গেলে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছি পুলিশ। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, আলুটিলা এলাকায় খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কে দ্রুতগতির একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি স্থানীয় যানবাহন চাঁদেরগাড়ির ওপর উঠে গেলে হতাহতের এ ঘটনাটি ঘটে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নয়নময় ত্রিপুরা সাতজন মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ