• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মানবসেতু দিয়ে হেঁটেছেন ইউএনও

সিসি নিউজ: চাঁদপুর আর জামালপুরের পর এবার নরসিংদীর মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদ উল্লাহর খেলোয়াড়দের বুকের উপর হাঁটার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কথিত মানবসেতু দিয়ে শহিদ উল্লাহর হেঁটে যাওয়ার ছবি বুধবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর পর থেকেই সর্বত্র চলছে তোলপাড়।

ছবিটি নিয়ে তীব্র সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে প্রশাসনেও শুরু হয়েছে তোড়জোর। কী হবে এই কর্মকর্তার।

চাঁদপুরে একজন উপজেলা চেয়ারম্যান ও জামালপুরে একটি স্কুলের জমিদাতা ছাত্রদের পিঠের ওপর হাঁটার খবরকে ঘিরে তীব্র বিতর্কের মাঝেই একই ধরনের আরো একটি ঘটনার খবর পাওয়া গেলো। তবে চাঁদপুর ও জামালপুরের ঘটনা সম্প্রতি হলেও নরসিংদীর ভাইরাল হওয়া ছবিটি গত বাংলা নববর্ষের।

জানা গেছে, গত বাংলা নববর্ষ বরণে উপজেলা প্রশাসন মনোহরদী ডিগ্রি কলেজ মাঠে বৈশাখী মেলার আয়োজন করে। মেলায় একটি লাঠি খেলার দল নৈপুণ্য প্রদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মানে খেলোয়াড়রা একটি মানবসেতু তৈরি করে। খেলোয়াড়দের মানবসেতুর উপর দাঁড়িয়ে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদ উল্লাহ।

এ ব্যাপারে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদ উল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, মানবসেতু খেলার একটি অংশ। খেলোয়াড়দের অনুরোধে আমি মানবসেতুতে উঠে তাদের সালাম গ্রহণ করি। তাদেরকে আড়াই হাজার টাকা সেলামি দেই বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, যারা মানবসেতু করেছিলেন তারা কেউ শিক্ষার্থী নয়। তাদের আবদার রক্ষায় আমি উঠেছি। তবে যেহেতু বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে ভবিষ্যতে আমি সর্তক থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ