• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে চেরাডাঙ্গী পশু মেলার উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সাদা পায়রা উড়িয়ে ৭০তম বাংলাদেশ চেরাডাঙ্গী পশু মেলা-২০১৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ঐতিয্যবাহী চেরাডাঙ্গী মেলা মাঠে বাংলাদেশ চেরাডাঙ্গী মেলার প্রেসিডেন্ট মো. মোস্তফা আলম বাবু’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় তিনি বলেন, চেরাডাঙ্গী মেলা গোটা উত্তরবঙ্গের মানুষের ঐতিয্য। এতে কলঙ্কের দাগ লাগলে এই ঐতিয্য থাকে না। মেলায় সার্কাসের নামে অশ্লিলতা এবং মুদ, জুয়া, হাউজিসহ কোন ধরনের অসামাজিক কার্যক্রম চলতে দেয়া হবে না। যে কাজ করলে তরুন সমাজ নষ্ট হয়, সে কাজ কোন অবস্থাতেই মেলায় চলতে দেয়া হবে না। মেলায় যে কোন ধরনের অসামাজিক কার্যক্রম বন্ধ রাখা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ জামান আশরাফ, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মোফাজ্জল হোসেন দুলাল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ হাসমিন লুনা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উথরাইল ইউপি চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, আস্করপুর ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. জহির শাহ। আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া জাকার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর কোতয়ালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেদওয়ানুর রহিম, চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মো. জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মশিউর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, চেরাডাঙ্গী মেলার সকল সদস্য ও অন্যান্য সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিকে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক পরিষদের সকল সদস্যদের সাথে নিয়ে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ