সিসি নিউজ: শিক্ষার আলো সবার মাঝে জ্বালো এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং হত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করার লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও চতুর্থ শ্রেণীর ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। শনিবার দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন শিক্ষা উনয়ন কমিটির আয়োজনে ও ঢাকা আহছানিয়া মিশন এবং ইয়াছিন আলী-রওশন আরা ফাউনন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য অধ্যক্ষ জুলফিকার আলী জুয়েল। এ সময় আরও উপস্থিত ছিলেন ইয়াছিন আলী-রওশন আরা ফাউনন্ডেশনের পরিচালক ও শাহাজালাল ইসলামী ব্যাংক লিঃ ঠাঁকুরগা শাখার ব্যবস্থাপক জিএম কামরুল হাসান, হরিশ চন্দ্রপাঠ সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুজ্জামান, ইউ’পি সদস্য বেলাল হোসেন, খুটামারা শিক্ষা উন্নয়ন কমিটির সহ-সভাপতি আনছার আলী, ঢাকা আহছানিয়া মিশনের টেকনিক্যাল কো-অর্ডিনেটর জিয়াউর রহমান প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে তিনটি ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া ৬৯জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা এবং একই সাথে চতুর্থ শ্রেণীর ২৪জন ছাত্র/ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে অবদান রাখার জন্য হরিশ চন্দ্র পাঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রদান ফারুকুজ্জামানকে অথিতিবৃন্দ সম্মিলিত ভাবে সম্মাননা ক্রেষ্ঠ প্রদান করেন।