• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সার্চ কমিটি মঙ্গলবার বঙ্গভবনে যাচ্ছে

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য গঠিত সার্চ কমিটির সদস্যরা প্রস্তাবিত ও তাদের বাছাইকৃত ১০ নামের তালিকা নিয়ে আগামী মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওই দিনই সুপারিশ করা লোকজনের নাম ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সারসংক্ষেপ রাষ্ট্রপতির কাছে তুলে দেবে সার্চ কমিটি।
একই দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনাররাও বিকেল চারটার দিকে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
রোববার বিকেলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, ইসি গঠনে সার্চ কমিটির সদস্যরা আগামী মঙ্গলবার বিকেল পাঁচটায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

নির্বাচন কমিশন গঠনে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন। কমিটিকে ৮ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতিকে ইসি গঠনের জন্য সুপারিশ করা লোকজনের নাম দিতে হবে।
সার্চ কমিটির একজন সদস্য বলেন, কমিটির আগামীকাল সোমবারের বৈঠকে সুপারিশ করা লোকজনের নাম চূড়ান্ত হতে পারে। এ জন্য পরের দিন বিকেলে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েছেন তারা। ওই সময় রাষ্ট্রপতিকে সুপারিশ করা লোকজনের নাম ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সারসংক্ষেপ তুলে দেবেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ৮ ফেব্রুয়ারি বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ ও অন্য কমিশনারদের মেয়াদ শেষ হচ্ছে। শুধু পরে যোগদান করায় নির্বাচন কমিশনার শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। এ কারণে নিয়মানুযায়ী, বিদায়ের আগের দিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্য কমিশনাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ