• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

শৈলকুপায় বিয়ের প্রলোভনে অনৈতিক সম্পর্কের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈকুপায় সাংবাদিক নামধারী হকার চঞ্চলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক, অর্থ আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার রাতে শৈলকুপা টিএনটি পাড়ার আফান মোল্যার মেয়ে স্বামী পরিত্যাক্তা চোকেলা বেগম থানায় এ লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, শৈলকুপা মধ্যপাড়ার খোয়াজ উদ্দিনের ছেলে পত্রিকার এজেন্ট চঞ্চল মাহমুদ ওরফে কুটে দীর্ঘদিন ধরে চোকেলা বেগমের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ফুসলিয়ে চোকেলা বেগমের কাছ থেকে ২৫,০০০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন নেয় লম্পট চঞ্চল।
মেয়েটি বিয়ের কথা বললে বিভিন্ন ভাবে কালক্ষেপন করতে থাকে। মেয়েটি বুঝতে পেরে তার দেওয়া ২৫,০০০ হাজার টাকা ও মোবাইল ফেরত চাই। টাকা ফেরত দেওয়ার কথা বলে রবিবার রাত ১০টার দিকে চঞ্চল ও তার দুই বন্ধু চোকেলা বেগমকে শৈলকুপা নতুন বাজার কলারহাটে ডেকে নিয়ে আসে।
এরপর তাকে এসব কথা কাউকে না জানানোর জন্য বিভিন্ন হুমকি ধামকি দেয় ও বিয়ে করতে অস্বীকার করে। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে চঞ্চল ও তার দুই বন্ধু মিলে মেয়েটিকে শারিরিক ভাবে বিভিন্ন স্থানে নির্যাতন করে। এছাড়া তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
চোকেলা বেগমে জানান, তাকে বিয়ে করার কথা বলে চঞ্চল তার ব্যবসা প্রতিষ্ঠান শৈলকুপা চৌরাস্তার মোড়ে  অবস্থিত প্রিন্ট মিডিয়া পেপার হাউজের দোকানে দীর্ঘদিন রাত্রিযাপন করেছে। এখন সে তাকে বিয়ে করতে অস্বীকার করছে। এ বিষয়ে সে থানায় ও র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করেছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে চোকেলা বেগম নামে এক মহিলা থানায় লিখিত অভিযোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ