• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পাঁচবিবি বিএমআই কলেজে ফের তালা

মোকছেদুল মোমিন মোয়াজ্জেম, পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে বিএমআই কলেজে ৫ দিনের ব্যবধানে ২ বার তালা লাগিয়েছে বরখাস্ত অধ্যক্ষ শাহিনুর রহমান। রবিবার সকালে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা এসে দেখতে পায় প্রধান ফটকসহ অফিস কক্ষে ও শ্রেণি কক্ষে তালা লাগানো রয়েছে। দীর্ঘ দেড় ঘন্টা বাহিরে অবস্থানের পর প্রতিকার চেয়ে বিক্ষোভ মিছিলসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যায়। ১’শ ৬৮ জন শিক্ষার্থী প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে স্বাক্ষরিত স্মারকলিপি জমা দেন।
নৈশ প্রহরী জহির জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বরখাস্ত অধ্যক্ষ শাহিনুর রহমানসহ ৬ জন মুখোশধারী কলেজের প্রধান ফটক খুলে দেয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। প্রাণ ভয়ে  কলেজের প্রধান ফটক খুলে দিলে তারা ভেতরে প্রবেশ করে। এসময় তারা  অধ্যক্ষের কক্ষ, অফিস কক্ষ , শ্রেণি কক্ষ ও প্রধান ফটকে তালা লাগিয়ে সদলবলে চলে যান। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আখতার চৌধুরী বলেন, শিক্ষকরা কলেজে ক্লাস নিতে এসে দেখে প্রধান ফটকে তালা ঝুলানো রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে দুপুরে তালা খোলা হয়। গত ৩১ জানুয়ারী একই ভাবে তালা লাগিয়ে পালিয়ে যায় বরখাস্ত অধ্যক্ষ। এতে করে কলেজের পাঠদানসহ স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ