• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি মেয়র মীরু গ্রেপ্তার

সিসি নিউজ: দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শ্যামলী থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ-ডিবি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবির রমনা জোনাল টিম ও সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ-ডিবির সমন্বয়ে একটি যৌথ দল ইন্সপেক্টর দীপক দাসের নেতৃত্বে মিরুকে গ্রেফতার করে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণের উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ  জানান, সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই মেয়কে গ্রেফতারের চেষ্টা চলছিল।
তিনি বলেন, মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে মেয়রের অবস্থান শনাক্ত করে তাকে রাজধানীর শ্যামলী মোড় থেকে গ্রেফতার করা হয়। এসময় মোটরসাইকেলে চড়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। গ্রেফতারের পর মেয়র হালিমুল হক মিরুকে সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার সংবাদ সংগ্রহ করতে গিয়ে শাহজাদপুর পৌর মেয়র মিরুর শটগানের গুলিতে আহত দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি শিমুল শুক্রবার মারা যান।
নিহত শিমুলের স্ত্রী কামরুন্নাহার বাদী হয়ে মেয়রসহ ১৮ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ