• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সিইসি খান মোহাম্মদ নুরুল হুদা

সিসি নিউজ: প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব খান মোহাম্মদ নুরুল হুদাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সোমবার রাতে সিইসিসহ অপর চার কমিশনারের নিয়োগ অনুমোদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্দেশ্যে গঠিত সার্চ কমিটির দেয়া তালিকা অনুযায়ী এ নিয়োগ দেন তিনি।

সোমবার রাত সাড়ে ৯টায় সচিবালয়ে নবনিযুক্ত সিইসিসহ অপর চার কমিশনারের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
ইসির অপর চার কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন।
সাবেক সচিব খান মোহাম্মদ নুরুল হুদা (কে এম নুরুল হুদা)। ১৯৭৩ ব্যাচের প্রশাসনিক ক্যাডার কে এম নুরুল হুদা বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এছাড়া জেলার প্রশাসক হিসেবে ছিলেন ফরিদপুর। দীর্ঘদিন ওএসডি থাকার পর ২০০৬ সালে সচিব হিসেবে অবসরে যান তিনি।

গত আওয়ামী লীগ সরকারের আমলে নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্টিবিউশন কোম্পানির চেয়ারম্যান ছিলেন। এরপর জ্যামকন গ্রুপের পরিচালক হিসেবে তিনি কিছুদিন কাজ করেছেন। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি অর্থ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভলপমেন্ট ফান্ডের(বিএমবিএফ) ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা গ্রামে। মুক্তিযুদ্ধের সময় তিনি জেলা কমান্ডারের দায়িত্ব পালন করেন।
ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের যুগ্মসচিব ও অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ