• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ছাত্রীদের অর্ধনগ্ন করে ঘোরাল প্রধান শিক্ষিকা!

আন্তর্জাতিক ডেস্ক: হোমওয়ার্ক না করে আসাই অপরাধ৷ আর সেই অপরাধেই ছাত্রীদের অর্ধনগ্ন করে স্কুলের মধ্যে ঘোরাল প্রধান শিক্ষিকা৷ ছাত্রীদের স্কুলের ভিতরে রীতিমতো স্ট্রিপটিজ করিয়ে সেই ছবি ক্যামেরাবন্দি করে রাখে সে৷ হুমকি দেয়, পরদিন থেকে হোমওয়ার্ক না করে আসলে, সেই অর্ধনগ্ন ছবিই ইন্টারনেটে ছড়িয়ে দেবে৷
উত্তরপ্রদেশের এই ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ গার্লস জুনিয়র হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীদের গত শনিবার অর্ধনগ্ন অবস্থায় স্কুল চত্বরে ঘোরানো হয় বলে অভিযোগ৷
স্কুলের প্রধান মিনা সিংয়ের এই ঘটনায় জড়িত থাকারও অভিযোগ উঠেছে৷ জানা গেছে, ছাত্রীদের উচিত শিক্ষা দিতে সেই নাকি এমন অদ্ভুত শাস্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল৷
এই ঘটনা প্রকাশ্যে আসার পর, ছাত্রীদের অভিভাবকরা জেলাশাসকের কাছে অভিযোগ জানান৷ বিষয়টি নজরে আসতে তখনই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয় বলে জানা গেছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ