• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে শিশুবিয়ে প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ

রংপুর প্রতিনিধি: শিশুবিয়ের কারণ, প্রভাব, আইনী সংশ্লিষ্টতা ও শিশুবিয়ে প্রতিরোধে সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রংপুর সদর উপজেলা হলরুমে বাল্যবিবাহ প্রতিরোধ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, রংপুর বিভাগীয় শহর ও  সদর উপজেলায় পাঁচটি ইউনিয়নে আমরা সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধ করবো এবং সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসাবে গড়ে তুলবো। আর যারা বাল্যবিবাহের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এতে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভিন,বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি রংপুর বিভাগীয় প্রধান এ্যাডভোকেট কোহিনুর,সদ্যপুস্করনী ইউপি চেয়ারম্যান সোহেল রানা, কো-অর্ডিনেটর রেহেনা বেগম, সংবাদিক আব্দুর রহমান রাসেল। অংশগ্রহনে সদ্যপুস্করনীর ইউপি সদস্য ও বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ । আয়োজনে রংপুর সদর উপজেলা পরিষদ রংপুর । সহযোগিতায় গার্লস্ এ্যাভোকেসী এলায়েন্স প্রজেক্ট(জিএএ)ল্যাম্ব-পারবতিপুর, দিনাজপুর ও  প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ