• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় দু’পা বিশিষ্ট বকনা বাছুরের জন্ম

বিশেষ প্রতিনিধি: স্রষ্টার সৃষ্টি কত অপরূপ কিংবা বিরল হতে পারে তা বলা বাহুল্য। তার সৃষ্টির অপার লীলার প্রতিফলনের আরও এক নজির দেখা মিলল নীলফামারীর ডিমলা উপজেলা সদর ইউনিয়নরে রামাডাঙ্গা গ্রামের মৃত মাটিয়া মামুদ-এর ছেলে মোঃ আব্দুল জব্বার (৫৫) বাড়ীতে দু’পা বিশিষ্ট বকনা বাছুরের জন্মের মাধ্যমে। আব্দুল জব্বার পেশায় একজন ঝাল মুড়ি বিক্রেতা।
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল জব্বার রোববার (৫ ফেব্রুয়ারি) ডিমলা গরুর হাট হতে একটি সাদা রঙের  ৯ মাস ১৫ দিনের গর্ভবতী গাভী ৪২,২০০ টাকায় ক্রয় করেন। ক্রয় কৃত গাভীটি মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকালে গোয়াল ঘরে সুস্থ সবল দু’পা বিশিষ্ট লাল বর্ণের বাছুর প্রসব করে।
দু’ পা বিশিষ্ট বাছুরের জন্ম হওয়ার খবর এলাকায় প্রচার হলে শত শত উৎসুক মানুষ এক নজর দেখতে গাভীর মালিকের বাড়িতে ভিড় করতে থাকে।
এ ব্যাপারে উপজেলা পশু সম্পদ বিভাগের কর্মকর্তা আতাবুল হোসেন জানান, গাভীর জন্মগত বা জিনগত সমস্যার কারণে এমন বাছুরের জন্ম হতে পারে। ঠিকমতো চিকিৎসা সেবা দিলে বাছুরটি স্বাভাবিক বাছুরের ন্যায় চলাফেরা করতে পারবে ও সুস্থ থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ