• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৩ বছর পর লাশ তোলা হলো নায়িকা অন্তরার

সিসি ডেস্ক: চলচ্চিত্রের প্রয়াত নায়িকা অন্তরার মরদেহ তিন বছর পর কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর আজিমপুর কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।
অন্তরা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। উত্তোলন করে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এডিসি আমিনুল জানান, অন্তরার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছিলেন অন্তরার মা আমেনা খাতুন।
২০১৫ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অন্তরাকে হত্যার অভিযোগ এনে পিটিশন মামলা করেন তিনি। এরপর গত ১২ জানুয়ারি সিএমএম অন্তরার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। একইসঙ্গে ১১ ফেব্রুয়ারির মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।
২০১৪ সালের ৮ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অন্তরার মৃত্যু হয় বলে জানানো হয়েছিল পরিবারের পক্ষ থেকে।
অন্তরার স্বামীর নাম শফিকুল ইসলাম খোকন মিয়া। তার বাড়ি গাজীপুরের শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকায়। ২০১০ সালের ২৬ মে অন্তরা ও খোকন বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। প্রয়াত অন্তরার বাড়ি চাঁদপুর জেলা সদরের চরপুয়া গ্রামে।
তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম আরো জানান, লাশের ময়নাতদন্ত এবং ডিএনএ টেস্টের প্রতিবেদনের মধ্য দিয়ে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
অন্তরা অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘পাগল মন’, ‘প্রেমের কসম’, ‘লেডি র‌্যাম্বো’, ‘শয়তান মানুষ’, ‘নাগ-নাগিনীর প্রেম’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ