• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলার সর্বস্তরের সাংবাদিক ও সুধী সমাজ। বুধবার সকাল ১২টায় ডোমার রেলঘুমটি মোড়ে ডোমার প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি মোজাফর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সমকালের জেলা  সুহৃদের সভাপতি সরওয়ার মানিক। অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডোমার অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবু ফাত্তাহ কামাল (পাখি), সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান (হিল্লোল), সাংগনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি রায়হান সবুক্তগীন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ও সমকালের সৈয়দপুর প্রতিনিধি সাকির হোসেন বাদল, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুন, বিজয় টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি গোলাম রব্বানী, দৈনিক ভোরের ডাকের ডোমার প্রতিনিধি রওশন রশীদ, দৈনিক যুগের আলো ও ডোমার প্রতিনিধি রুবেল ইসলাম সাংবাদিক রবিউল হক রতন, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, প্রেসক্লাবের সহ:সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের ডোমার প্রতিনিধি রওশন রশিদ, দৈনিক বাহান্নর আলোর চিলাহাটি প্রতিনিধি আশরাফুল হক কাজল, বিশিষ্ট সমাজসেবক গোলাম কুদ্দুস আইয়ুব প্রমূখ। বক্তাগণ অবিলম্বে সাংবাদিক শিমুল হত্যাসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তিদাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ