বিশেষ প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পুটিমারী ইউনিয়নের হাজির হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। মাসুদ উপজেলার মাগুরা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
কিশোরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন জানান, এ ঘটনায় মাসুদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানান তিনি।