• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দিনাজপুরে এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় বহিষ্কার ৬

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার চতুর্থ দিন বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৩৪০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন জানান, এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ১ লাখ ৫৩ হাজার ৫২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫৩ হাজার ১৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ওই দিনের পরীক্ষায় ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে গাইবান্ধায় ৫ জন ও ঠাকুরগাঁয়ে একজন। এছাড়া ওই দিনের পরীক্ষায় ৩৪০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর বোর্ডের অধীন ৮ জেলার অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে রংপুরে ৫৫ জন, গাইবান্ধায় ৪৩, নীলফামারীতে ২৮, কুড়িগ্রামে ৪৫, লালমনিরহাটে ৪৪, দিনাজপুরে ৭৯, ঠাকুরগাঁয়ে ২৯ ও পঞ্চগড় জেলায় ১৭ জন। এছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।
শিক্ষাবোর্ডের অধীনে ৮টি জেলার ২ হাজার ৬০৫টি বিদ্যালয় হতে ২৫২টি কেন্দ্রের ১ লাখ ৬৩ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ৮৪ হাজার ৩৬ জন ও ৭৯ হাজার ৩৪৬ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ৪৮ হাজার ৭৩২, অনিয়মিত পরীক্ষার্থী ১৪ হাজার ২৫৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩৯২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ