• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের বাড়ীতে অগ্নিসংযোগ

বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হিন্দু সম্প্রদায়ের এক বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনায় টিনের ঘর,খড়ের গাদা ও খাদ্য শষ্য পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোলারহাট এলাকায়।
প্রত্যক্ষদর্শী-ননীবালা(৪০) ফটকু দাস(৫০) ও শোমবারু চন্দ্র(৫৫) জানান, ওই গ্রামের  মৃত নলীনি কান্ত সরকারের বড় ছেলে ধীরেন্দ্র নাথ সরকারের(পচা বাবু) ওয়ারীশদের সাথে ছোট ছেলে নরেশ চন্দ্র সরকারের ওয়ারীশদের পৈত্রিক সম্পত্তির ভাগাভাগী নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। সম্প্রতি পচা বাবু ও তার ওয়ারীশরা তাদের সমস্ত জমি স্থানীয়দের কাছে বিক্রি করে সপরিবারে ভারত চলে যান। পৈত্রিক জমি হওয়ায় ওই বিক্রিত জমির মধ্যে ছোট ভাই নরেশ চন্দ্র সরকারের ভোগদখলীয় কিছু জমি পড়ে যায়। ঘটনার দিন জমির ক্রেতারা লোকজন নিয়ে এসে জমির দখল নেয়ার চেষ্টা করলে হট্টোগোলের মধ্যে কে বা কাহারা নরেশ চন্দ্র সরকারের বাহির উঠানের গোলাঘর ও খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। আগুনে মুহুর্ত্যরে মধ্যে ওই ঘরে থাকা প্রায় শতাধিক মন ধান, ৪৫ মন ভুট্টা,১৮মন পাট,১টি পাওয়ার টিলার,১টি বাইসাইকেল সহ সর্বস্ব পুড়ে যায়। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
নরেশ চন্দ্র সরকারের পুত্র বিপুল চন্দ্র সরকার জানান, সকালে আজিমুদ্দি মুন্সির ছেলে আবু তালেব,সোবাহান,হাফেজ আলীর ছেলে আলম, নুর হোসেনের ছেলে সিরাজুল সহ ২৫/৩০ জন লোক লাঠিসোটা নিয়ে আমাদের বাড়ীর বেড়া ভাংতে শুরু করে। আমরা বাধা দিলে তারা আমাদের ধাওয়া করে।আতœরক্ষার্থে আমরা বাড়ী ছেড়ে পালিয়ে যাই। পরে তারা আমাদের গোলাঘর ও খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়ে চলে যায়।
এব্যাপারে ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বাবু বলেন, ঘটনাটি পূর্ব পরিকল্পিত।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবিএম রেজাউল ইসলাম জানান, ঘটনা শোনার সাথে সাথে পুলিশফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ক্ষতিগ্রস্থদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশী কৃষককে ফেরত দিল বিএসএফ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে বাংলাদেশী এক কৃষককে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালানোর পরে বিজিবির তীব্র প্রতিবাদে আটকের দুই ঘন্টা পর ওই কৃষককে ছেড়ে দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। গত বুধবার সন্ধ্যা ৭ টায় লোম্যান্সল্যান্ড থেকে কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় নটকোবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
সীমান্তবাসী ও বিজিবি সুত্রে জানা গেছে, নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামের মৃত আজিজুল হকের দৃষ্টি প্রতিবন্ধি ছেলে বাদশা মিয়া(৪০) আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩২ এর ১ ও ২নং সাব পিলারের মধ্যবর্তী বাংলাদেশী নোম্যান্সল্যান্ডে রোপনকৃত ইরি-বোরো ক্ষেতে শ্যালোমেশিন দিয়ে সেচ দেওয়ার জন্য যান। এ সময় ভারতীয় নটকোবাড়ী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে চোরাকারবারী সন্দেহে আটক করে পেটাতে পেটাতে ভারতের কাটাতারের ভিতরে নিয়ে যায়। এ খবর পেয়ে বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবি’র সদস্যরা কৃষককে ধরে নিয়ে যাওয়ার তীব্র প্রতিবাদ জানান এবং তাৎক্ষনিকভাবে ওই কৃষককে ফেরত চেয়ে প্রতিবাদ পত্র পাঠান। পরে বিজিব’র অনড় অবস্থানের কারনে রাত ৯টার দিকে বিএসএফ সদস্যরা আটক কৃষককে বিজিবির কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র বালারহাট ক্যাম্পের হাবিলদার বেলাল শেখ জানান, চোরাকারবারী সন্দেহে ওই কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ । আমরা তীব্র প্রতিবাদ  জানালে তাকে ফেরত দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ