বিশেষ প্রতিনিধি: দিনাজপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের প্রহারে এসএ টিভি’র ক্যামেরাপার্সন মোস্তফা কামালসহ ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। তাদের দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত দিনাজপুরের বিরল উপজেলার মাঝাডাঙ্গা রওশন পাড়ায় ৩ শতক জমি নিয়ে এসএ টিভি’র ক্যামেরা পার্সন মোস্তফা কামাল ও একই এলাকার শাহজাহানের সাথে বিরোধ চলছিল।
এই বিরোধের সূত্র ধরে আজ শুক্রবার সকালে উভয় পরিবারের মধ্যে বাক-বিতন্ডা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠিসোঠা নিয়ে হামলা চালালে এসএ টিভি’র ক্যামেরা পার্সন মোস্তফা কামাল, তার স্ত্রী, মাসহ পরিবারের ৬ জন গুরুত্বর আহত হয়। তাদের মধ্যে ৪ জনকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বিরল থানার ওসি আব্দুল মজিদ জানান, পুলিশ বিষয়টি তদন্ত করেছে। আহত পরিবারের অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এ এসএ টিভি’র ক্যামেরা পার্সন মোস্তফা কামাল ও তার পরিবারের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে,দিনাজপুর টেলিভিশন ক্যামরা পার্সন এসোসিয়েশন। এসোসিয়েশনের নেতা শিমুল ও আরমান দোষীদের গ্রেফতারের দাবী জানিয়েছে প্রশাসনের প্রতি।