• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করতে হবে’

চাঁদপুর প্রতিনিধি: ডা. দীপুু মনি এমপি বলেছেন, খেলাধুলা মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। খেলাধুলা করলে শরীর ও মন দুটিই ভালো থাকে। তাই পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করতে হবে। তাহলেই একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে গড়ে উঠা যাবে।
তিনি শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। এসময় তিনি বলেন, বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। আমাদের এই অগ্রযাত্রায় অনেক প্রতিবন্ধকতা রয়েছে। আমাদের সমাজে বর্তমানে মাদক হলো সবচেয়ে ভয়াবহ সমস্যা। মাদকের কাছ থেকে সব সময় দূরে থাকতে হবে। যারা মাদকের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
দীপু মনি বলেন, আমাদের দেশে কোন সন্ত্রাসীদের ঠাই হবে না। সকলকে চোখ-কান খোলা রাখতে হবে। ধর্মের নামে যেন কেউ জঙ্গীবাদে না জড়াতে পারে। আশপাশে সবসময় নজর রাখতে হবে এজন্যে। দেশকে এগিয়ে নিতে হলে তরুনদের এগিয়ে আসতে হবে। সকলকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেনের সভাপতিত্বে ও ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মো. গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লগি সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, পুলিশ সুপার শামসুন্নাহার প্রমুখ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মাসুদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ অ্যাড. মজিবুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান পারভেজ, সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু প্রমুখ।
পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ