• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

শিক্ষা সফরে যেতে অনুমতি বাধ্যতামূলক

সিসি নিউজ: জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের অনুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সফর বা পিকনিক করা যাবে না বলে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার এ আদেশ জারি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে ছাত্র-ছাত্রীদের শিক্ষা সফর, পিকনিক বা কোনো উৎসব অথবা এ জাতীয় আনন্দ ভ্রমণে যাতায়াতের সময় পরিবহনজনিত দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা পরিহারে অধিকতর সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

এ জাতীয় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে যেকোনো সফরে যাওয়ার পূর্বে জেলা পর্যায়ে হলে সংশ্লিষ্ট জেলার প্রশাসক, উপজেলা পর্যায়ে হলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি গ্রহণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ