• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশের মধ্যে চাঁদপুর রোল মডেল

শরীফুল ইসলাম, চাঁদপুর: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এমপি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশের মধ্যে চাঁদপুরকে রোল মডেল বলা হয়। এ সরকারের আর মাত্র ২ বছর রয়েছে। কাজের দৃশ্যমান জনগনকে দেখাতে হবে। তাই সকল কর্মকর্তারা জেলায় বসে না থেকে উপজেলাগুলো ভিজিট করে আমাদেরকে জানান। আমরা সমাধানের ব্যবস্থা করবো। তিনি রোববার  বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, কাজের অগ্রগতির জন্যই কিন্তু প্রতিমাসে আইনশৃঙ্খলার সভা করা। প্রশাসন একার কোন প্রচেষ্টায় কোন কাজ সমাধান করা যাবে না। তার জন্য চাঁদপুরবাসীর সহযোগিতা প্রয়োজন। চাঁদপুরে যে আমুল পরিবর্তন তা সকলের সমন্বয় থাকার কারনে হয়েছে। আপনাদের কাজে ট্টুটি থাকতে পারে কিন্তু যে কাজগুলো ট্টুটি থেকে যায় তা একটু বেশি করে নিলেই হয়। এখান সড়ক বিভাগের প্রতি সবাই একটু বেশি অভিযোগ করেছেন। আমি সড়ক বিভাগকে বলতে চাই আপনারা একটু লড়ে চড়ে কাজ করুন। আপনাদেরকে বর্ষার আগেই সড়কের কাজ সমাপ্ত করতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে এক হয়ে কাজ করতে হবে। একজন আরেক জনকে দায়ি করে কাজ হবে না। আপনরা মাদক ধরছেন। শুধু মাদক ধরলে কাজ হবে না, মাদক সেবন কিভাবে বন্ধ করা যায় তার জন্য কাজ করতে হবে। দু’চার কেজি গাঁজা না ধরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জাতীয় সংঙ্গীত পাঠ করার পর বাল্য বিবাহ করব না, মাদক সেবন করব না এ শ্বপথ হচ্ছে কিনা সে দিকে খেয়াল রাখুন। তাহলেই জেলায় বাল্য বিবাহ ও মাদক সেবন অনেকটা কমে আসবে। আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যেখানে বিদ্যুৎ নেই সেই স্থান গুলোর নামসহ আমাদের কাছে লিখিতভাবে জানান। আমরা প্রধানমন্ত্রীকে জানিয়ে সেই স্থানে বিদ্যুৎ পৌঁছে দেয়ার ব্যবস্থা করবো।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেনো উন্নয়নের কথা জোড় গলায় বলতে পারে তার জন্য আপনাদেরকে কাজ করতে হবে।
জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার শামছুন্নাহার (পিপিএম), জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়্যারম্যান আলহাজ ওচমাণ গনি পাটওয়ারী, নৌ-পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, মতলব দক্ষিন উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তঢা তালুকদার, নির্বাহী কর্মকর্তা  শহিদুল ইসলাম, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আহমদ মঞ্জু, নির্বাহী কর্মকর্তা মফিজুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ হোসেন চৌধরী, কচুয়া উপজেলা পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ছেঙ্গারচর পৌর মেয়র রফিকুল ইসলাম জজ, কোর্সগার্ড স্টেশন কমান্ডার আতহার আলী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্লা অলি, কচুয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম ইকবাল হোসেনসহ চাঁদপুরের বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহদাৎ হোসেন।

চাঁদপুর প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটির জমকালে অভিষেক

চাঁদপুর প্রেসক্লাবের ২০১৭ সালের কার্যকরী কমিটির জমকালো অভিষেক সম্পন্ন হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম শাহীনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই নতুন কর্যকরি কমিটির সকল নেতৃবৃন্দ, প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক ও আজীবন সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথি সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও চাঁদপুর প্রেসক্লাবের উন্নয়ন কমিটির আহ্বায়ক আলহাজ্ব উচমান গণি পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেন, যেখানে অন্যায়-অবিচার, সেখানেই সাংবাদিকদের কলম চলে। এজন্য সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়। আজকে সাংবাদিকদের আয়োজনে আসতে পেরে আমি অত্যান্ত অনন্দদিত প্রকাশ করছি।
তিনি আরো বলেন, চাঁদপুরে সাংবাদিকদের মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। চাঁদপুর প্রেসক্লাব হলো এখানকার সাংবাদিকদের ঐক্যের নিদর্শন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। যে সংবাদে জাতি উপকৃত হয়, রাষ্ট্র উপকৃত হয় সেই সংবাদ পরিবেশন করবেন। চাঁদপুর প্রেসক্লাবের উন্নয়নে যদি আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমি তা করতে প্রস্তুত রয়েছি। আগামি দিনগুলোতেও আমরা সবাই মিলে চাঁদপুরের উন্নয়নে কাজ করবো।
উৎসবমুখর ও আনন্দঘন অভিষেক অনুষ্ঠান সাংবাদিক পরিবারের মিলনমেলা পরিনত হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্টির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জাহাঙ্গির আখন্দ সেলিম, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধো ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এমএ মাসুদ ভূইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, রহিম বাদশা, সোহেল রুশদী প্রমুখ। এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ