• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘বিশ্বব্যাংককে জরিমানা দিতে হবে’

ঢাকা: পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তুলে অর্থ প্রত্যাহার করায় এই প্রকল্পের যে ক্ষতি হয়েছে, বিশ্বব্যাংককে তার জন্য জরিমানা দিতে হবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। রবিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একথা বলেন তিনি।

শেখ সেলিম বলেন, অর্থায়ন বন্ধ করে আজকে আমাদের যে ক্ষতি হল। পদ্মাসেতুর কাজ বিলম্ব হওয়াতে নির্মাণ ব্যয় বেড়ে গেল। এই টাকা জরিমানা হিসাবে বিশ্ব ব্যাংককে দিতে হবে।

তিনি বলেন, এই ষড়যন্ত্র ছিল বাংলাদেশের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। আমাদের স্বাধীনতার বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে পদ্মাসেতু করার ঘোষণা করেছিলেন। তাই যখন সবকিছু ঠিকঠাক হলো তখন বিশ্বব্যাংক হঠাৎ করে কথা নাই বার্তা নাই দুর্নীতির কথা বলে অর্থায়ন বন্ধ করে দেয়। একই সাথে আওয়ামী লীগ সরকার ও তার নেতৃত্বকে জনসম্মুখে হেয় করার জন্য বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে কানাডা কোর্টে মামলা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ