• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সিনেমার কাহিনিকেও হার মানায় যে গল্প

আন্তর্জাতিক ডেস্ক: সেই ১৯৬২ সালের ঘটনা। ভারত-চীন যুদ্ধে অংশ নিয়েছিলেন চীনা সৈনিক ওয়াং কি। যুদ্ধ থামার পর এক রাতে ভুল করে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারতের মাটিতে। দলছুট ওয়াং তখন অনেকটাই অসহায়। কাউকে চেনেন না, হিন্দি ভাষাও তার জানা নেই। স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের সদস্যরা বিপর্যস্ত ওয়াংকে উদ্ধার করে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেন।

আসাম থেকে শুরু করে দিল্লির বিভিন্ন জেলে বন্দি জীবন শেষে মুক্তি পান ছয় বছর পর ১৯৬৯ সালে। মুক্তি পাওয়ার পর চীনে ফিরতে চাইলেও ফেরার রাস্তা তখন বন্ধ। অগত্যা ভারতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ওয়াং। সুশীলা নামের এক নারীকে বিয়ে করে মধ্যপ্রদেশের একটি গ্রামে নতুন জীবন শুরু করেন।

গত অর্ধশতক ধরে বার বার চীনে ফেরার আবেদন জানিয়েও লাভ হয়নি। তবে শেষ বয়সে এসে ঠিকই জন্মভূমিতে ফিরতে পারলেন ওয়াং। আর এবার সঙ্গে করে নিয়ে যাচ্ছেন স্ত্রী সুশীলা, ছেলে বিষ্ণু, পুত্রবধূ নেহা এবং নাতনি কনককে।

পঞ্চাশ বছর পর দেশের মাটিতে পা রেখে আবেগে কেঁদে ফেললেন প্রাক্তন চীনা সৈনিক ওয়াং কি। নিজের দেশ ঘুরে আবারো ভারতে ফিরতে চাইলে তার জন্য ভিসার ব্যবস্থাও করেছে ভারত সরকার।-আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ