• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কোটচাঁদপুর পৌর মেয়রের ভাইসহ ৭ জুয়াড়ি আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার ভোররাতে কোটচাঁদপুর পৌর এলাকার আখ সেন্টার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-কোটচাঁদপুর পৌর মেয়র জাহিদুল ইসলামের ভাই জহিরুল ইসলাম, পৌর আদর্শপাড়ার মৃত হায়াত আলী বিশ্বাসের ছেলে শাহজাহান আলী (৪০), বিহারীপাড়ার সাহাকার আলী মন্টুর ছেলে সাইমুন আলী পিন্টু (৪৫), বড়মসজিদ পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান, বিহারীপাড়ার মৃত আ: রহমানের ছেলে হান্নান লাভলু (৪৮), মৃত আফছার উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪২) ও কাগমারী গ্রামের মতিউর রহমানের ছেলে খালেদুর রহমান টিটন (২৫)।
ঝিনাইদহ ডিবি ওসি দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে, রোববার ভোররাতে কোটচাঁদপুর পৌর এলাকায় অভিযান চালানো হয়। সেসময় আখ সেন্টারের সামনের একটি ভবন থেকে কোটচাঁদপুর পৌর মেয়রের ভাইসহ ৭ জনকে আটক করা হয়।
উদ্ধার করা হয় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা। একটি চক্র দীর্ঘদিন যাবত ওই এলাকায় জুয়া খেলা করে আসছিল বলে জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ