• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মসজিদে নববীর খুতবায় পুরুষদের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: স্ত্রীদের ব্ল্যাকমেইলিং এবং তালাক দেয়ার অধিকারের অপব্যবহার না করতে পুরুষদের হুঁশিয়ার করে দিয়েছেন মদিনার পবিত্র মসজিদে নববীর ইমাম সালেহ আল-বেদেইর।

শুক্রবার জুমআ’র খুতবায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, স্ত্রীকে কথায় কথায় তালাকের হুমকি দেয়া এবং সেরকম আচরণ করা ইসলাম অনুমোদন করে না। এরকম করাটা একটা বদভ্যাস এবং প্রত্যেক মুসলিমের উচিত এ বদভ্যাস ত্যাগ করা।

ইমাম সাহেব বলেন, দাম্পত্য চুক্তিমাফিক স্বামী ও স্ত্রী পরস্পরের সঙ্গে সদাচরণ করতে বাধ্য। এ প্রসঙ্গে তিনি সূরা বাকারার উদ্ধৃতি দেন যেখানে বলা হয়েছে, পুরুষের যেমন নারীর ওপর অধিকার রয়েছে, তেমনি নারীরও রয়েছে পুরুষের ওপর অধিকার।

তিনি বলেন, মুসলিম পুরুষকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। কেননা, ত্রুটিবিহীন স্ত্রী বলে কিছু নেই। সুখী জীবন পেতে হলে পরস্পরের দোষত্রুটিগুলো উপেক্ষা করতে হবে।

ইমাম সালেহ আল-বেদেইর ছোটখাট ভুলের কারণে স্ত্রীদের তালাক না দিতে পুরুষদের এবং সংযত আচরণ করতে, স্বামীর বাধ্য হতে ও সর্বক্ষণ খিটিমিটি না করতে স্ত্রীদের উপদেশ দেন। সূত্র : আরব নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ