• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধর্ষণ চেষ্টার অভিযোগ স্বামী ওম গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: আশ্রমের একটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বামী ওম ও তার এক সঙ্গীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গত ৭ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে বলে অভিযোগকারী দাবি করেছেন।

এর আগে বিগ বস ১০-এ যোগ দেয়ার পরেও মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল স্বামী ওমের বিরুদ্ধে। সেটা ছিল টিভি অনুষ্ঠান। এবার বাস্তব জীবনেও এক মহিলার সঙ্গে অশ্লীলতার অভিযোগ।

গত ৭ ফেব্রুয়ারি নয়া দিল্লির রাজঘাট পাওয়ার হাউজের কাছে ওই মহিলার পোশাক খুলে শ্লীলতাহানীর চেষ্টা করা হয় বলে স্বামী ওম ও তার সঙ্গী সন্তোষ আনন্দের বিরুদ্ধে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা জানান, রাজঘাট পাওয়ার হাউজের কাছে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন তিনি। তখনই স্বামী ওম এবং তার সঙ্গী তাকে কাছেই আশ্রমের একটি ঘরে ডেকে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। তিনি অনুনয়, বিনয় করলেও তারা তাকে মুক্তি দেননি। উল্টে তার ভাবমূর্তি খারাপ করে দেয়ার হুমকি দেয়া হয়।

এই অভিযোগের ভিত্তিতেই স্বামী ওম ও তার সঙ্গীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সোমবার ম্যাজিস্ট্রেটের সামনে অভিযোগকারীর বয়ান রেকর্ড করা হবে।

স্বামী ওমের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন হলেও এর আগে তার নিজের ভাইয়ের সম্পত্তি লুঠের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এখনও সেই মামলা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ