• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভ্যালেন্টাইন্‌স ডে পালনে পাকিস্তানের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: ভ্যালেন্টাইন্‌স ডে পালন এবং সোশ্যাল মিডিয়ায় তার প্রচার নিষিদ্ধ করল পাকিস্তান। সোমবার ইসলামাবাদ হাইকোর্ট এই রায় দিয়েছে। এই উত্সব মুসলিম ধর্মবিরোধী হওয়াতেই এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছে আদালত।
আব্দুল ওয়াহিদ নামে পাকিস্তানের এক নাগরিক ইসলামাবাদ হাইকোর্টে ভ্যালেন্টাইন্‌স ডে নিষিদ্ধ করার জন্য আবেদন করেছিলেন। ওই আবেদনে তিনি জানিয়েছিলেন, এই প্রথা মুসলিম ধর্মবিরোধী। দ্রুত এই প্রথাকে নিষিদ্ধ করা হোক দেশে। এর প্রচারও নিষিদ্ধ করা হোক পাকিস্তানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলে। সেই মামলারই রায় দিয়েছে আদালত।
আদালতের এই নির্দেশ যাতে সে দেশে যথাযথ রূপায়িত হয় তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, পাকিস্তানের মিডিয়া রেগুলেটরি অথরিটি এবং ইসলামাবাদের মুখ্য কমিশনারকে।
পাকিস্তানে চির কালই ভ্যালেন্টাইন্‌স ডে সমালোচিত। বহু বার এই উত্সব পালনের জন্য ধর্মান্ধদের চোখ রাঙানি সহ্য করতে হয়েছে যুবক-যুবতীদের। তবে এর উপর আদালতের নিষেধাজ্ঞা এই প্রথম। বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ