নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিএইউএসটি) আজ মঙ্গলবার সকালে অলিম্পিয়াড ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সংগঠন (ইন্টারন্যাশনাল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার (আইইইই) ওই অনুষ্ঠানের আয়োজন করে। সৈয়দপুর সেনানিবাসের সেমিনার হলে অনুষ্ঠিত অলিম্পিয়াড ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ব্রি. জেনারেল (অব:) ইমামুল হুদা। সেমিনারে বক্তব্য রাখেন, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তাসনিম বিনতে শওকত, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রভাষক তারিকুল ইসলাম ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল বাসীর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা ড. মামুনুর রশীদ, সহকারী অধ্যাপক আশরাফুন নাহার পিংকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই বিভাগের প্রভাষক তাহসিন আহমেদ। সেমিনারে প্রায় ৪শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।