• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম হবে ‘ময়নামতি’

সিসি নিউজ: প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম হবে ময়নামতি। মঙ্গলবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।    তিনি বলেন, একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- কুমিল্লা বিভাগের নাম ময়নামতি রাখা হবে। ভবিষ্যতে কোনো জেলার নামে আর বিভাগের নাম এক হবে না। নতুন নামকরণ করা হবে। ময়নামতি নামকরণ করায় কুমিল্লাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান পরিকল্পনামন্ত্রী।  পরিকল্পনামন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন- একজন ব্যক্তির স্বার্থের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পদ্মা সেতুর কাজের গতি কমেছে। প্রধানমন্ত্রী বলেছেন, সরকার নিজের নয়, দেশের ভাগ্য গড়তে এসেছে। তাই শুরু থেকেই বাংলাদেশ বলেছে, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ মিথ্যা। একজন ব্যক্তির স্বার্থে আঘাত না লাগলে, এতোদিনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্যে পরিবর্তন ঘটত। একনেক সভায় ৩ হাজার ৬৮৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ