
সিসি নিউজ: সৈয়দপুর প্লাজাস্থ চাইনিজ রেস্টুরেন্ট ‘রেডচিলি’ এর গ্রাহকদের জন্য লটারী কূপনের ড্র অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাবুল ট্রেডিং এর স্বত্তাধিকারী আলহাজ্ব বাবুল হোসেন সরকার, তাহিয়া বাজাজ এর স্বত্তাধিকারী তারিকুল আলম তারিক, সৈয়দপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সিসি নিউজ’র সম্পাদক জসিম উদ্দিন, সোস্যাল ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখার প্রধান বিনিয়োগ কর্মকর্তা মাজহারুল ইসলাম, সৈয়দপুর অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ রোবায়তুর রহমান, সাংবাদিক নিজু কুমার আগরওয়ালা, সৈয়দপুর প্লাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরশেদ হোসেন আলো, সাধারন সম্পাদক শেখ নিজাম উদ্দিন, সৈয়দপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
রেডচিলির স্বত্তাধিকারী মমিনুল ইসলাম মিঠু সিসি নিউজকে জানান, রেডচিলির গ্রাহকদের জন্য এমন আয়োজন অব্যাহত থাকবে। তিনি জানান, যে সমস্ত গ্রাহক লটারীতে পুরস্কার পায়নি, তারা পরবর্তীতে রেডচিলিতে গ্রাহক হিসেবে এলে কূপনের অংশটুকু জমা দিয়ে ১০% ডিসকাউন্টের বিশেষ সুযোগ নিতে পারবে।
লটারীতে প্রথম পুরস্কার হিসেবে স্বর্নের চেইন, ২য় পুরস্কার স্বর্নের আংটি ছাড়াই মোবাইল হ্যান্ডসেট সহ ৫০টি পুরস্কার দেয়া হয়েছে। অনুষ্ঠিত ড্র তে ভাগ্যবান গ্রাহকদের নম্বরগুলো হচ্ছে যথাক্রমে ৯৬২ (১ম), ৭৩৮ , ৩৯৮, ১৫৮৩, ১৫৮৮, ১১২, ১৭৪১, ১২০৭, ১১৩৮, ২০৩৫, ১৬৭১, ১৪১৬, ৩৫, ১৩৫৮, ৩৫৮, ১০২৬, ১৫৮২, ১৬৫৫, ১৪৭৫, ৩৯৯, ১৭৩৯, ১২৭২, ২১০৩, ১৪৩৬, ৬৫৯, ২১২০, ৫০, ১৫৪৫, ১৬৬৮, ১২, ১৪৫, ১১০৬, ২০৮৯, ৮৮০, ৪৮০, ২০১৪, ১১৬৮, ১৩৬২, ১০২৭, ৩৪০, ১৭৪২, ২০০৪, ১০৬৪, ৩১৬, ১৯৬৮, ১১৩, ২০৮৭, ২১০৪, ২১০২, ৯২১।