• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশী দুই কিশোরকে হস্তান্তর করলো বিএসএফ

হিলি প্রতিনিধি: দীর্ঘ আঠারো মাস পর নিজ দেশে ফিরলো বাংলাদেশী দুই কিশোর। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ‘শুভায়ন’ হোমে থাকা এই দুই কিশোরকে বুধবার বিজিবি’র হাতে তুলে দেয়া হয়।

এদিন বেলা ১১টার দিকে হিলি সীমান্ত দিয়ে তাদেরকে বিজিবি’র হাতে তুলে দেয় বিএসএফ। এর আগে হোম থেকে কিশোরদের এসকর্ট করে হিলি সীমান্তে নিয়ে আসা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, হিলি ইমিগ্রেশনের ওসি নাজির হোসেন, বিএসএফ ও শুভায়ন হোমের কর্মকর্তা পরেশ হোড়, বিএসএফ’র কর্মকর্তা, বাংলাদেশ ইমিগ্রেশনের ওসি আখতাব হোসেন, বিজিবি’র কোম্পানি কমান্ডার আব্দুল মান্নান মোল্লা প্রমুখ।

বিজিবি’র হাতে তুলে দেয়া এই দুই কিশোর হলো মহম্মদ আলামিন (১৭) এবং মহম্মদ মোমেন (১৭)। আলামিনের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়ি চং উপজেলার ফরিদপুরে ও মোমেনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে।

কাজের সন্ধানে হিলি সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এদের আটক করে বিএসএফ। এরপরই তাদের পাঠিয়ে দেয়া হয় শুভায়ন হোমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ