• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাবিপ্রবিতে আই ট্রিপল ই স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আই ট্রিপল ই (ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্বোধন এবং ট্রিপল ই দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. জামিল সুলতান’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ’র ডীন মো. আব্দুলল্লাহ আল মামুন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  আই ট্রিপল ই এর হাবিপ্রবি ব্রাঞ্চের কাউন্সিলর এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. সফিকুল ইসলাম, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাজ্জাদুর রহমান, মেহেদী হাসান তুষার, আল লাবিব চৌধুরী প্রমূখ।
প্রধান অতিথি ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, বর্তমান যুগে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং’র বিকল্প নেই। আধুনিক ডিভাইস এবং সফটওয়্যার এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে নিত্যসঙ্গী। তিনি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন নতুন ডিভাইস এবং সফটওয়্যার তৈরী করবে বরে আশা প্রকাশ করেন। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয়ে পরিনত করার অঙ্গীকার পূণর্ব্যক্ত করেন।  অনুষ্ঠান শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ