• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবিতে চাঁদাবাজীর অভিযোগে ডিবির এসআই ক্লোজ

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,পাঁচবিবি: জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবির এসআই রিপনের বিরুদ্ধে ফাঁদ পেতে আমিরুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে ৪৫ হাজার টাকা চাঁদা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। আমিরুল উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তরকৃষ্ণপুর গ্রামের মৃত আইমুদ্দিনের ছেলে। এ ঘটনায় এসআই রিপনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

অভিযোগে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১ টার দিকে জয়পুরহাট ডিবি পুলিশ পরিচয়দানকারী ২ ব্যক্তি আমিরুলকে আটাপাড়া থেকে তুলে নিয়ে পাঁচবিবি-জয়পুরহাট সড়কের ওয়াবদা এলাকায় বাঁশ ঝাড়ে যায়। সেখানে তাকে হাতকড়া পড়ায়। ডিবির এসআই রিপনের নির্দেশে এক ব্যক্তি কিছু ইয়াবা ট্যাবলেট বের করে আমিরুলের হাতে দিয়ে ছবি উঠান। আমিরুল ইয়াবা নিতে অস্বীকার করলে তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হয়। ছবি উঠানোর পর এসআই এক সোর্সের সাথে তাকে মুঠোফোনে কথা বলতে বলেন। ওই সোর্স আমিরুলকে জানায় দেড় লক্ষ টাকা দিলে তারা তোমাকে ছেড়ে দিবে। আমিরুল বাধ্য হয়ে ডিবি সোর্সকে টাকা আনার জন্য তার বাড়িতে পাঠায়। এদিকে ডিবির এসআই রিপন তাকে নিয়ে জয়পুরহাটের শর্মা হোটেলে অবস্থান করে। আমিরুলের শ্যালক মোটরসাইকেল যোগে ১৫ হাজার টাকা নিয়ে এসআই রিপনকে দেয়। বাঁকী টাকা এক ঘন্টার মধ্যে দেয়ার জন্য উক্ত মোটরসাইকেল নিজ হেফাজতে নেয় রিপন। পরে আরো ৩০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলসহ আমিরুলকে ছেড়ে দেয়। পরের দিন মঙ্গলবার আমিরুল জেলা পুলিশ সুপারকে এঘটনা লিখিত ভাবে অভিযোগ করেন।এদিকে অভিযোগ করার পর থেকে আমিরুলকে মামলায় ফাঁসানোর হুমকি দেয়া হচ্ছে। এর প্রতিকার চেয়ে শনিবার পাঁচবিবি পৌর প্রেসক্লাবে এসে তিনি সাংবাদিক সম্মেলন করেন। ডিবির এসআই রিপনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমাকে ক্লোজ করা হয়েছে । কি কারনে ক্লোজ করা হয়েছে জানতে চাইলে তিনি এ প্রতিনিধির সাথে কথা বলতে অস্বীকার করেন।

জেলা পুলিশ সুপার রশিদুল হাসান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর এসআই রিপনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ