• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাতকে রহস্যজনকভাবে বসত ঘরের মালামাল পুড়ে ছাই

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে কৃষি ভূমিতে প্রায় দু’বছর আগে নির্মিত একটি টিন শেডের ঘর পোড়াকে কেন্দ্র করে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে। একপক্ষ নগদ ৪০হাজার ও আসবাবপত্রসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হওয়ার দাবি করলেও অপরপক্ষে ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করছেন। স্থনীয় লোকজন এঘটনাকে রহস্যজনকও প্রতিপক্ষ ফাঁসানোর হাতিয়ার বলেও মন্তব্য করেছেন। এঘটনাকে পুলিশ এমনকি জনপ্রতিনিধিদের নজরে না এনে আদালতে মামলার অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে। শুক্রবার রাত ১টায় উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকুল নয়াগাঁও গ্রামে এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মায়েরকুল নয়াগাঁও গ্রামের মৃত রাশিদ উল্লাহর পুত্র রিয়াজ উল্লাহর সাথে একই গ্রামের মৃত সমর আলীর পুত্র কাপ্তান মিয়ার দীর্ঘদিন থেকে ভূমি সংক্রান্ত বিষয়ে একে অপরের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। এতে দু’পক্ষে একধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। জনপ্রতনিধিসহ এলাকার গনমান্য সালিশের মাধ্যমে একাধিক বৈঠক হলেও বিষয়টির কোন সুরাহা হয়নি। এরই জের ধরে শুক্রবার রাত ১টায় রিয়াজ উল্লাহর দু’বছর আগে কৃষি ভূমির উপর নির্মিত একটি টিন শেডের ঘরে রহস্যজনক আগুনের সূত্রপাত ঘটে। রিয়াজ উল্লাহ জানান, তার প্রতিপক্ষ কাপ্তান মিয়াসহ তার লোকজন পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়েছে। ঘটনার রাতে তার স্ত্রী সুন্দরমালা, মেয়ে শিরিনা বেগমও আব্দুল মুছব্বির নামের সিলেটের এক যুবকসহ ঘরের মধ্যে ছিল অনুর্ধ তিন বছরের ৩জন শিশু এবং পরিবারের অন্যান্য সদস্যরা ছিল তার পুরাতন বাড়িতে। তিনি বলেন, তার এক মেয়ে সৌদি আরব থেকে ৪০হাজার দিয়েছে বৃহস্পতিবার। এগুলোসহ আগুনে আরো প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। তবে পক্ষপাতিত্বের অভিযোগে ঘটনাটি পুলিশকে জানানো হয়নি। ইউপি চেয়ারম্যানকে রাতেই জানানো হলেও তিনি এবং সদস্য ইলিয়াছ মিয়া ঘটনাস্থলে আসেননি। এঘটনায় আদালতে মামলা করবেন বলেও জানান তিনি। তাদের প্রতিবেশী কাপ্তান মিয়া জানান, পূর্ব বিরুধের জের ধরে তাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করতে এঘটনা সাজানো হয়েছে। ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, ইউপি সদস্য ইলিয়াছ আলীসহ অনেকে ঘটনার রহস্য উদঘাটনে তদন্তের জন্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এএসআই মাহবুব এব্যাপারে তার কিছু জানা নেই বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ