• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ইসলাম সন্ত্রাসবাদের উৎস নয়: মার্কেল

আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম সন্ত্রাসবাদের উৎস নয় বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
মার্কেল বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাস দমনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার সমালোচনা করেন মার্কেল। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্থাপন এক চ্যালেঞ্জ বলেও জানান মার্কেল।
তবে মধ্যপ্রাচ্যে আইএসসহ জঙ্গি দমনে রাশিয়াসহ সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এদিকে, ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অটল রাখার কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং আগামীতেও তা অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ