• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২১ ফেব্রুয়ারিতে ৮ হাজার পুলিশ মোতায়েন: ডিএমপি

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাজধানীবাসীর নিরাপত্তায় ৮ হাজার পুলিশ সদস্য পোশাকে ও সাদা পোশাকে মোতায়েন থাকবেন। এ ছাড়া একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা।
রোববার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির নিরাপত্তাব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার।
আছাদুজ্জামান মিয়া জানান, একুশে ফেব্রুয়ারিতে রাজধানীর মৎস্য ভবন, বকশীবাজার, চানখাঁরপুল এলাকা থেকে গাড়ি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করা যাবে না। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে।
শুধু পলাশীর মোড় ও জগন্নাথ হলের ভেতর দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে। শহীদ মিনারে প্রবেশের গেটে তল্লাশি থাকবে। এ ছাড়া প্রত্যেকের কাছে থাকা ব্যাগ তল্লাশি করা হবে।
ডিএমপি কমিশনার জানান, একুশের নিরাপত্তাব্যবস্থাকে জোরদার করতে মৎস্য ভবন থেকে নিউমার্কেট, দোয়েল চত্বর থেকে পলাশী মোড় পর্যন্ত প্রতিটি এলাকা ক্লোজড সার্কিট টেলিভিশনের (সিসিটিভি) আওতায় থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তবুও নিরাপত্তার খাতিরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য, সোয়াট টিম, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট প্রস্তুত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ