• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাখাইনে ফিরলো এক হাজার রোহিঙ্গা

সিসি নিউজ : সেনাবাহিনীর নিপীড়ন থেকে বাংলাদেশে পালিয়ে আসা অন্তত এক হাজার রোহিঙ্গা মুসলিম মিয়ানমারের রাখাইনে ফিরে গেছেন। আজ রবিবার বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
রোহিঙ্গা নেতারা বলছেন, এদের অনেকেই রাখাইনে থাকা পরিবারের প্রবীণ সদস্যদের আনার জন্য গেছেন।
উপকূলীয় শহর টেকনাফে শরণার্থী শিবিরের রোহিঙ্গা নেতা দুদু মিয়া এএফপিকে বলেন, প্রায় এক হাজার রোহিঙ্গা, অধিকাংশই তরুণ তাদের গ্রামের বাড়িতে ফিরে গেছেন। সহিংসতার সময় ছেড়ে যাওয়া পরিবারের প্রবীণ সদস্যদের আনার জন্য তারা গেছেন।
রোহিঙ্গাদের অপর এক নেতা এএফপিকে বলেন, ‘মিয়ানমার সেনাবাহিনীর হাত থেকে ঘর-বাড়ি রক্ষা পাওয়ায় কিছু কিছু রোহিঙ্গা বাংলাদেশ থেকে স্থায়ীভাবে চলে গেছেন। আতঙ্কিত হয়ে তারা ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছিলেন। তারা এখানে ভিক্ষুকের মতো থাকতে চান না। তাদের বাড়িতে ফিরতে চান এবং নিজেদের জমিতে কাজ করতে চান।’
বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) কিছু রোহিঙ্গার মিয়ানমারে ফেরার তথ্য নিশ্চিত করেছে। বিজিবির কমান্ডার আবু জার আল-জাহিদ বলেন, গত কয়েকদিনে অনেক রোহিঙ্গা মিয়ানমারে ফিরে গেছেন।
প্রসঙ্গত, গত অক্টোবর থেকে মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইনে সেনা নিপীড়নের মুখে অন্তত ৭০ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়েছে। সম্প্রতি পালিয়ে আসা রোহিঙ্গাসহ বাংলাদেশে বর্তমানে ৪ লাখ রোহিঙ্গা বসবাস করছে। জাতিসংঘ রাখাইনের সহিংসতাকে মানবতাবিরোধী অপরাধ বলে সতর্ক করে দিয়েছে। শত শত রোহিঙ্গা মুসলিমের প্রাণহানি ঘটেছে।
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা রাখাইনে সেনাবাহিনীর বিরুদ্ধে খুন, ধর্ষণ ও বাড়িঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ