• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল ৩ টার দিকে দাসিয়ার ছড়ার খড়িয়াটারী গ্রামে সেচ পাম্পে সংযোগ দেয়ার সময় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ওই গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র আব্দুল খালেক (৪০) জমিতে সেচ দেওয়ার জন্য নিজ বাড়ির আঙ্গিনায় সেচ পাম্পে সংযোগ দিতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মোজাম্মেল হক ব্যাপারী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ