• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বদরগঞ্জে ভাষার মাসে শহীদ মিনার উদ্বোধন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার কাঁচাবাড়ি উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন।

বদরগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কাঁচাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাসান তবিকুর চৌধুরী পলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মজিবর রহমান মাষ্টার, বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমডি শামসুল হক, রংপুর জেলা পরিষদ সদস্য মোহসিনা বেগম, জেলা পরিষদ সদস্য মমতাজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হাসান শাহ্ ডলু। অনুষ্ঠান পরিচালনা করেন কাঁচাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ মণ্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ