• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় তনুর পরিবার

কুমিল্লা: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ১১ মাস পূর্ণ হলো আজ ২০ ফেব্রুয়ারি। কিন্তু তনুর ঘাতকরা আজও শনাক্ত কিংবা গ্রেফতার হয়নি। দিন যতই যাচ্ছে ন্যায়বিচার পাওয়া নিয়ে তনুর পরিবারে হতাশা ততই বাড়ছে। এদিকে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের আবেদন জানাতে প্রধানমন্ত্রী ও সেনা বাহিনীর প্রধানের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তনুর মা আনোয়ারা বেগম।
জানা যায়, কুমিল্লা সেনানিবাসের একটি জঙ্গল থেকে গত বছরের ২০ মার্চ রাতে কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
থানা পুলিশ ও জেলা ডিবির পর গত বছরের ১ এপ্রিল থেকে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি-কুমিল্লা। কিন্তু দীর্ঘ ১১ মাসেও তনু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি আইন-প্রয়োগকারী সংস্থাগুলো। এতে এ মামলার বিচার পাওয়া নিয়ে তনুর পরিবার, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহল সংশয় প্রকাশ করেছে।
তবে সিআইডির একটি সূত্র জানায়, সিআইডি’র শীর্ষ কর্মকর্তারা বৈঠক হয়েছে এবং বৈঠকে মামলার অগ্রগতি ও তদন্তের কৌশল নির্ধারণ করে কিছু সিদ্ধান্ত হয়েছে।
তনুর মা আনোয়ারা বেগম বলেন, সিআইডি কর্মকর্তারা গত ৩০ জানুয়ারি এসেছিলেন। ওইদিন তারা আমাদেরকে তনুর লাশ যেখানে পড়েছিল সেখানে নিয়ে যান এবং আমাদের সঙ্গে কথা বলেন। এরপর তারা আমাদেরকে তনু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন। কিন্তু তদন্তের কোনো অগ্রগতি দেখছি না এবং এ যাবত তারা আসামিও শনাক্ত করতে পারেনি। আমরা বিচার পাওয়া নিয়ে এখন হতাশার মধ্যে আছি। তাই মেয়ে (তনু) হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার পাওয়ার জন্য মনের আকুতি জানাতে মাননীয় প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ