• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতীয় অভিনেত্রী ধর্ষণ : গ্রেফতার ৩

বিনোদন ডেস্ক: সম্প্রতি ভারতের কেরালায় মালয়ালাম অভিনেত্রী কার্তিকা মেনন ওরফে ভাবনাকে নিজগাড়িতেই অপহরণ ও ধর্ষণের দায়ে তিন জনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।

পুলিশ জানায়, আটককৃতরা অধিকাংশই চলচ্চিত্রপাড়ার এবং প্রত্যেকেই ধর্ষিতার চেনা-জানা। গ্রেফতারকৃতদের নামে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৬৬ ও ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছে।

এর আগে, শুক্রবার রাতে শ্যুটিং শেষে ত্রিশূর থেকে নিজ গাড়িতেই কোচি যাচ্ছিলেন অভিনেত্রী ভাবনা। গাড়ি চালাচ্ছিলেন সম্প্রতি এই কাজে ভাবনার নিয়োগপ্রাপ্ত চালক সুনীল।

জানা যায়, যাত্রাপথে একটি টেম্পো ভাবনার গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় গাড়ি থেকে বেরিয়ে টেম্পোর চালকের সঙ্গে মিথ্যে বাক-বিতণ্ডায় জড়ান অভিনেত্রীর গাড়ির চালক। এরই ফাঁকে টেম্পো থেকে চারজন ভাবনার গাড়িতে উঠে পড়ে। ওদিকে বাক-বিতণ্ডা থামিয়ে ভাবনার গাড়ি চালকও ফিরে আসেন গাড়িতে। তবে চালকের আসনে নয়, বসে যাত্রীর আসনে। এসময় গাড়ির স্টিয়ারিংয়ে ছিল ভাবনার আগের চালক, যাকে মাসখানেক আগেই চাকরিচ্যুত করেছিলেন তিনি।

এরপর ঘণ্টা দুয়েক চলন্ত গাড়িতেই চলে অকথ্য অত্যাচার। আপত্তিজনক অবস্থায় অভিনেত্রীর ছবি ও ভিডিও ধারণ করে দুষ্কৃতরা। পরবর্তীতে নির্জন রাস্তার পাশে গাড়িটি দাঁড় করিয়ে পালিয়ে যায় তারা। শারিরীক ও মানসিকভাবে বিপর্যস্ত ওই অভিনেত্রী কোনোমতে পরিচিত এক পরিচালকের বাড়িতে হাজির হন এবং সব কথা খুলে বলেন তাকে। ওই পরিচালকই পুলিশকে খবর দেন। পুলিশ আসলে ক্যামেরার সামনে নিজের জবানবন্দি পেশ করেন ভাবনা। তথ্যসূত্র: ইন্ডয়া টাইমস অনলাইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ